মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

ধর্ষণের বিচারে সরকার সব রকম ব্যবস্থা নিচ্ছে: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে সংঘবদ্ধ বর্বরোচিত ধর্ষণের ঘটনা গোটা সিলেটবাসীর জন্য অত্যন্ত লজ্জাজনক। সরকার এসব ঘটনায় বিচারের সব রকম ব্যবস্থা করছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঘন্য এ ঘটনায় জড়িত সবাইকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। বিভিন্ন মহলে দাবি উঠেছে আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার। এ দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি আইনের বিধান অনুযায়ী অপরাধীদের সবারই সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত ৪টি প্রকল্পে বাস্তবায়িত ২৬২ গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com