মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

এম‌পি ফখরু‌লের নেতৃ‌ত্বে জাপার ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি’র নেতৃত্বে দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এ ক‌মি‌টির অনু‌মোদন দেন।

সাংগঠনিক টিমের অন‌্য সদস্যরা হলেন দ‌লের ভাইস-চেয়ারম্যান ও জামালপুর জেলা আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ, যুগ্ম-মহাসচিব মো. জসিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. মাহফিজুর রহমান বাবুল, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশ, এনজিও বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আহমেদ ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য, শেরপুর জেলার সভাপ‌তি মো. ইলিয়াস উদ্দিন।

তৃণমূ‌লে নেতাকর্মী‌দের স‌ক্রিয় করা, দল‌কে আরও সুসংগ‌ঠিত ও শ‌ক্তিশালী ক‌রে পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীল কর‌তে বিভাগীয় পর্যা‌য়ে দ‌লের সাংগঠ‌নিক কমি‌টি গঠন করছে জাতীয় পা‌র্টি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com