মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে ঢাকা-৫ উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) নির্বাচনি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মীর আবদুস সবুর আসুদ এর নির্বাচনী কার্যক্রম মনিটরিং করতে বুধবার (১৪ অক্টোবর) দলের চেয়ারম্যান জিএম কাদের এ সেল গঠন করেন।
মনিটরিং সেলে দলের মহসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে আহ্বায়ক, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে সদস্য সচিব করা হয়েছে।
মনিটরিং সেলের অন্য সদস্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, আমির উদ্দিন আহমেদ ডালু, অ্যাড সাহিদা রহমান রিংকু, ফকরুল আহসান শাহজাদা, শিল্প মুক্তিযোদ্ধা ইসহাক ভুইয়া, যুগ্ম দফতর মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য হুমায়ুন মুন্সী ও জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. ইব্রাহীম খাঁন জুয়েল।
নগরকন্ঠ.কম/এআর