মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সরকার সহিষ্ণু বলেই মিথ্যাচারের ঢোল বাজাচ্ছে বিএনপি: কা‌দের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিরোধী ম‌তের প্রতি শ্রদ্ধাশীল-স‌হিষ্ণু ব‌লেই বিএন‌পি অব্যাহতভাবে সরকারের বিরুদ্ধে বিষোদগার ও মিথ্যাচার করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

বৃহস্প‌তিবার (১৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ এবং কুমিল্লা মহাসড়কে পণ্যবাহী যানবাহনের চালকদের জন্য বহুমুখী সুবিধাসম্পন্ন বিশ্রামাগার নির্মাণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

এসময় কাদের বলেন, শেখ হাসিনার পরমত সহিষ্ণুতা রয়েছে বলেই বিএনপি অবিরাম মিথ্যাচারের ঢোল বাজিয়ে যেতে পারছেন। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বল্যেই কোনো দলের গণতন্ত্র চর্চা, রীতি-নীতিকে সম্মান করেন শেখ হাসিনা।

আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, অবাধ মত প্রকাশের স্বাধীনতা আছে, তাই বিরোধীদলগুলো সমালোচনা করতে পারছে, আর গণমাধ্যম স্বাধীন বলেই তারা প্রচার ও প্রকাশ করতে পারছে।

কাদের আরও বলেন, দিন-রাত সমালোচনা করেও বিএনপি নেতারা দেশে গণতন্ত্র নেই বলে যে অভিযোগ করেন, তা তাদের নিজেদের অভিযোগের অসারতা প্রমাণ করে।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, অন্ধ সমালোচনা ও মিথ্যাচারের জন্য তাদের কোন নেতাকে শাস্তি দেওয়া হয়েছে?

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com