মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আমিনপুর খেলার মাঠে পৌর এবং উপজেলা জাতীয় পার্টির সম্মেলন শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। প্রধান বক্তা হিসেবে থাকবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা’র সভাপতিত্বে সম্মেলনে পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।
নগরকন্ঠ.কম/এআর