মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ডিএম মামুনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় প্যাডে ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে।
মিজানুর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। কেন্দ্রীয় নির্দেশে ঢাকা জেলার যুবলীগের অন্তর্ভুক্ত নবাবগঞ্জ উপজেলার যুবলীগের যুগ্ম সম্পাদক ডিএম মামুনকে শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার কারণে তাকে যুগ্ম সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হলো।
নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম বলেন, যুবলীগে কোন অপরাধীর স্থান নেই। সংগঠনের ভিতরে থেকে কেউ যদি কোন অনৈতিক কাজ করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে মামুনকে বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়ি থেকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবাবগঞ্জ সার্কেলের একটি দল। নবাবগঞ্জ থানায় মামুনের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
নগরকন্ঠ.কম/এআর