বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিষেধাজ্ঞা শেষ, ইলিশ শিকারে প্রস্তুত উপকূলের জেলেরা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে প্রস্তুত বরগুনার প্রায় ৩০ হাজার জেলে। মঙ্গলবার মধ্যরাতের পর থেকে শিকারে যেতে ট্রলারসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। ঘাটে নোঙ্গর করেছে প্রায় তিন সহস্রাধিক ট্রলার ও নৌকা।

গত ১৪ অক্টোবর থেকে শুরু করে ৪ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করে সরকার। এসময় জেলেদের জন্য সরকার ভিজিএফ চাল বরাদ্দ দেয়।

জেলার তালতলী উপজেলার গাবতলী গ্রামের জেলে ছত্তার আঁকন বলেন, ২২ দিন নদীতে মাছ শিকার করতে যাইনি। বুধবার রাতে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। তাই নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিয়েছি।

তালতলীর ফকিরহাট মৎস্য আড়ৎ সমিতির সহ-সভাপতি ইউপি সদস্য আব্দুস সালাম হাওলাদার বলেন, ইলিশ শিকারের প্রস্তুতি নিয়ে ফকিরহাট মৎস্য ঘাটে সহস্রাধিক ট্রলার অপেক্ষা করছে। বুধবার রাতেই জেলেরা ঘাট ছেড়ে সাগরে যাবে।

জেলা মৎস্য ট্রলার সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ইতিমধ্যে জেলেরা সকল প্রস্তুতি সম্পন্ন করে অধীর আগ্রহে বুধবার রাত ১২টার অপেক্ষা করছে।

আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলেরা ধৈর্য ধরে সরকারের নিষেধাজ্ঞা মান্য করছে। এর ফলে ইলিশ উৎপাদন কয়েকগুণ বেড়ে যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com