মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শিক্ষা ব্যবস্থায় অটোপাস শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
মঙ্গলবার (৩ নভেম্বর) পার্টির চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে দুটি শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, শিক্ষা ব্যবস্থায় অটোপাস নয়, বরং প্রচলিত শিক্ষা পদ্ধতিতেই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে। তিনি বেসরকারি শিক্ষকদের দাবি দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি, মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স এবং ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই-২০১৮’ এর সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আবু হাসান, মো. রাসেল আহমেদ, তানিয়া তাসনিম, তোয়া ইসলাম, ইলিয়াস মাহমুদ, হুমায়ুন রশিদ বিপ্লব, আব্দুর রহিম, হাসান আল মামুন, মো. আরমান শেখ, ইমরুল হুদা, আজহারুল ইসলাম জনি, লাবনী খাতুন, রাজিয়া সুলতানা, সোহানুর রহমান বক্তব্য রাখেন।
জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতি গঠনের স্বার্থেই শিক্ষকদের অধিকার নিশ্চিত করতে হবে। করোনাকালে বেসরকারি শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। এই অবস্থার অবসান ঘটাতে হবে।
জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, হুমায়ুন খান, মনোয়ার হোসেন তোতা, এম.এ. রাজ্জাক খান, মিজানুর রহমান মিরু, নুরুল হক নুরু, আজহারুল ইসলাম সরকার, অ্যাডভোকেট আবু তৈয়ব, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর