মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

আ স ম রবের বাসায় গিয়ে ভোট চাইলেন বিএনপির জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম.কম : ঢাকা-১৮ সংসদীয় আসনে উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় গিয়ে ভোট চেয়েছেন।

আজ শনিবার সন্ধ্যায় আ স ম রবের বাসায় গিয়ে তিনি ভোট চান। তিনি লিফলেট দিয়ে আগামী ১২ নভেম্বরের উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান, জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, বিএনপির সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com