মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে তিনি নিজেই জানিয়েছেন।
হানিফ বলেন, ‘কয়েক দিন ধরেই শরীরে হালকা জ্বর ছিল। আজকে কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’
বাসায় চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরীক্ষা করার পর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি।’
মাহবুব-উল আলম হানিফ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নগরকন্ঠ.কম/এআর