মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা-১৮ আসনে সুষ্ঠু পরিবেশে ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে রাজধানী উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে এ কথা বলেন তিনি।
হাবিব হাসান বলেন, ‘সকাল থেকেই প্রত্যেক ভোটকেন্দ্রে ব্যাপক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটি বুথে বুথে আমাদের পোলিং এজেন্টরা দায়িত্ব পালন করছেন। গত কয়েকদিন ধরে আমাদের নেতারা সাধারণ জনগণের মাঝে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’
ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আমি নিজেও কিছুক্ষণ আগে ভোট দিয়েছি। আশা করছি, নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হবো। ঢাকা-১৮ আসনের বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে বাধ ভাঙা উচ্ছাস দেখতে পেয়েছি।”
হাবিব হাসান বলেন, ‘দেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। সাধারণ জনগণ এখন উন্নয়নরে রাজনীতিতে বিশ্বাস করে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা নৌকা প্রতীকে ভোট দিতে আজ কেন্দ্রে হাজির হচ্ছেন। আর বিএনপি প্রার্থীর কাজই হচ্ছে অপপ্রচার চালানো। নির্বাচন সুষ্ঠুভাবে চলছে।’
নগরকন্ঠ.কম/এআর