মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
নগরকন্ঠ.কম/এআর