মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

যুবলী‌গের পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ আওয়ামী যুবলী‌গের সপ্তম কং‌গ্রেসের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা কর‌লো সংগঠনটি।

শ‌নিবার (১৪ ন‌ভেম্বর) বি‌কে‌লে ২০১ সদস‌্য বি‌শিষ্ট কেন্দ্রীয় ক‌মি‌টি ঘোষণা ক‌রেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

গত বছরের ২৩ নভেম্বর তিন বছর মেয়াদে যুবলীগের সভাপতি হন শেখ ফজলে সামস পরশ। সাধারণ সম্পাদক হন যুবলীগের ঢাকা উত্তরের সাবেক সভাপতি মাইনুল হোসেন খান নিখিল।

স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবকদের সংগঠিত করার লক্ষ‌্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবলীগ গঠন করেন তার ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি। ১৯৭৪ সালে যুবলীগের প্রথম কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। শেখ ফজলে সামস পরশ শেখ ফজলুল হক মনির ছেলে।

যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি দেখতে এখানে ক্লিক করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com