মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ফরিদপুরের মধুখালী পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। এবার হচ্ছে দ্বিতীয় নির্বাচন। প্রতীক বরাদ্দের পর পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে জমে উঠছে প্রচারণা। পথসভা, মাইকিং, পোষ্টার, লিফলেট ও ব্যানারে ছেঁয়ে গেছে পৌরসভার সর্বত্র। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।
আওয়ামী লীগ প্রার্থী খন্দকার মোরশেদ রহমান রিমন আর বিএনপির প্রার্থী সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ। সুষ্ঠু নির্বাচন হলে দুজনই জয়ের ব্যপারে আশাবাদি।
তবে ভোটররা বলছেন সৎ, কর্মঠ ও এলাকার উন্নয়নে কাজ করবে এমন মানুষকে বেঁছে নেবেন তারা। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন করতে সব ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
ফরিদপুর মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন,’এ নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার লক্ষ্যে পর্যাপ্ত পরিমান পুলিশ, র্যাব, বিজিবি নিয়োজিত থাকবে। সেই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। এখানে বিশৃংঙ্খলা হবার কোন সুযোগ নেই।’
পৌরসভার ১৯ হাজার ৯শ ৯৯ জন ভোটারের জন্য ৯টি কেন্দ্রে রয়েছে ৫৯টি ভোটবুথ।