মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

রূপগঞ্জে পৌরসভা কার্যালয়ে সন্ত্রাসী হামলা, আহত ৭

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে কাঞ্চন পৌরসভা কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা দুজনকে কুপিয়ে জখমসহ ৭ জনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ঘটে এ সন্ত্রাসী হামলার ঘটনা।কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে বৃহস্পতিবার দুপুরে আমার অনুপস্থিতিতে ১৫/২০ জন পৌরসভার ভিতরে ঢুকে আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এ সময় আমার ব্যক্তিগত সহকারী শাহিন মিয়া গালমন্দের কারণ জানতে চাইলে তার উপর হামলা চালায় তারা। হামলাকারীরা শাহিনকে পেটাতে থাকলে পৌরসভার কর্মকর্তা/কর্মচারীরা এগিয়ে আসলে তারা চলে যায়। এর জের ধরে সন্ধ্যায় গোলাম রসূল কলির নেতৃত্বে কাঞ্চন বাজারে কর্মচারী মাসুদ ও আমার ব্যক্তিগত সহকারী (পিএস) শাহিন মিয়াকে পেয়ে পেটাতে থাকে হামলাকারীরা। এ সময় তাদের বাঁচাতে আমার আত্মীয় শাহিন ভূইয়া, আলী হোসেন, আব্দুল মতিন, আনোয়ার হোসেন, রাব্বানী মিয়া এগিয়ে আসলে হামলাকারীরা শাহিন ভূইয়া ও মাসুদকে কুপিয়ে জখম করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ আলমগীর হোসেন নামে হামলাকারীকে আটক করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com