মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
প্যাংক্রাইস রোগে আক্রান্ত খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান মনিকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আজ ৬ ডিসেম্বর, রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চত করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
গতকাল ৫ ডিসেম্বর, শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে কেসিসির সাবেক মেয়র মোহাম্মাদ মনিরুজ্জামান মনিকে তাৎক্ষণিকভাবে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মনিরুজ্জামান ২০১৫ সালের জানুয়ারিতে প্যাংক্রাইস রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ডা. আরেফিনের অধীনে চিকিৎসা নেন। একই রোগে আবারো অসুস্থ হয়ে পড়ায় তাকে বর্তমানে ঢাকার স্পেশালাইজড হাসপাতাল কল্যাণপুরে কর্মরত ডা. আরেফিনের কাছে পাঠানো হয়েছে।
অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান মনির রোগমুক্তির জন্য খুলনাবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।