মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সরকার দমন-পীড়ন করে মানুষের কণ্ঠকে দমন করতে চায়: নুর

ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেছেন, ‘ক্ষমতা হারানোর ফোবিয়াতে আছে সরকার। তাদের প্রতি জনগণের যে সমর্থন ছিল সেটা এখন নেই।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের নামধারী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিজয়ের মাসে শ্রমিক, শিক্ষক, আইনজীবীদের ওপরে রাতের অন্ধকারে হামলা হয়, এটা আমাদের ৪৯ বছরের স্বাধীনতার জন্য লজ্জাজনক ঘটনা। সরকার আজ কারও কথা শুনতে চায় না। তারা আজ ক্ষমতা হারানোর ফোবিয়াতে ভুগছে। যখনই কেউ তাদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি দাওয়া সরকারের কাছে জানায়, রাজপথে আসে, তখনই সরকার ভাবে এই বুঝি তাদের গদি নড়বড়ে হলো। সেই আতঙ্ক থেকে তারা কারও কথা শোনে না। তারা দমন-পীড়ন করে মানুষের কণ্ঠকে দমন করতে চায়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com