মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত এই সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
ক্ষমতাসীন দলের এই সম্মেলনকে ঘিরে ব্যানার ফেষ্টুন আর তোরণে সাজানো হয়েছে গোটা শহর। নেতা-কর্মীদের আনাগোনায় মুখর দলীয় কার্যালয়। জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ৮ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন জোর চেষ্টা চালাচ্ছেন। তবে ত্যাগী ও যোগ্য নেতৃত্বের আশা তৃণমূল কর্মীদের।
সর্বশেষ ২০১৪ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংসদ সদস্য সামছুল আলম দুদুকে সভাপতি এবং এসএম সোলায়মান আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।