মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেয় বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে নরেন্দ্র মোদী বলেছেন, করোনা ভাইরাস মহামারির এসময় ওষুধ, চিকিৎসা উপকরণ, এমনকি ভ্যাকসিন— সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহযোগিতামূলক। বৈঠকে চিলাহাটি-হলদিবাড়ি রেল যোগাযোগ উদ্বোধন করেন দুই নেতা।