সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

নামেই প্রথম শ্রেণির পৌরসভা মানিকগঞ্জ

১৯৭২ সালে প্রতিষ্ঠিত মানিকগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয় ১৯৯৭ সালে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। অপ্রশস্ত রাস্তাঘাট, যানজট, গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাবসহ নানা সমস্যায় জর্জরিত পৌরবাসী। কাঙ্ক্ষিত সেবা না বাড়লেও বেড়েছে করের বোঝা।নির্বাচনের আগে প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতি পরবর্তীতে থেকে যায় অন্ধকারেই। তবে, এবারের নির্বাচনে বুঝে শুনে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা।এদিকে, পৌরবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব করে আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয় দুই মেয়র প্রার্থীর। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রমজান আলী বলেন, ‘নৌকা যদি পাশ করে বহু উন্নয়নমূলক কাজে আমি টাকা আনতে পারবো। এই মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলে আমি দেখিয়ে দিবো।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান আতা বলেন, ‘সারা মানিকগঞ্জের রাস্তার পামে পয়ঃপ্রণালী খুবই খারাপ, যার সংস্কার ও উন্নয়ন করতে হবে। রাস্তাঘাট ও মাঠের উন্নয়ন দরকার যাতে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় মত্ত থাকে, মাদকাসক্তির দিকে না যায়। যা করা দরকার সে চিন্তাভাবনা আমার আছে।’

এবারের নির্বাচনে ৫৬ হাজার ২০২ জন ভোটার ২৫টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন নতুন নগর পিতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com