সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শনিবার (১৯ ডিসেম্বর) সকালে, সোনিয়া গান্ধী তার বাসভবনে দলের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন। বৈঠকে জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন।
দলের নীতি নির্ধারণ নিয়ে গত এক মাস ধরেই ভেতর-বাইরে অসন্তোষ প্রকাশ করছেন দলের নেতা-কর্মীরা। সম্প্রতি গোলাম নবী আজাদ, আনন্দ শর্মা, শশী থারুরের মতো ২৩ প্রভাবশালী নেতা সভানেত্রী সোনিয়াকে এক চিঠিতে দলের হালচাল নিয়ে চরম ক্ষোভ জানান। এরপরই আলোচনার ডাক দেন সোনিয়া।
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই কংগ্রেসের নতুন সভাপতি নির্ধারণ করার কথা রয়েছে। কে হচ্ছেন ভঙ্গুর কংগ্রেসের পরবর্তী সভাপতি এ নিয়ে চলছে গুঞ্জন। তবে শুক্রবার দলের নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলছেন, কংগ্রেসের ৯৯ দশমিক ৯৯ শতাংশ সদস্যই চান, রাহুল গান্ধী সামনে থেকে দলকে নেতৃত্ব দিক।