রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ভাস্কর্য ভাঙচুর যুবলীগ নেতাসহ তিন আসামির তিন দিনের রিমান্ড

কুষ্টিয়ার কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান, যুবলীগ কর্মী হৃদয় এবং সবুজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল আমলি আদালত (কুমারখালীর) বিচারক সেলিনা খাতুন এই আদেশ দেন। এর আগে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেফতার তিন আসামিকে আদালতে নিয়ে সাত দিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কুমারখালী থানার ওসি (তদন্ত) রকিবুল ইসলাম। এ সময় আসামিপক্ষে প্রায় ২০ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।
আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে তিন আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আসামিদের পুলিশি হেফাজতে পাঠানো হয়। মামলায় সরকারপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়দেব বিশ^াস জানান, আসামিরা যে ধরনের অপরাধ সংঘটিত করেছে তা অনেকটা রাষ্ট্রবিরোধী। আদালত অধিকতর তদন্তের জন্য আসামিদের প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com