রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় ময়মনসিংহের ত্রিশালে চলছে ৫০ জন ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের কাজ।
উপজেলার রামপুর, বালিপাড়া, কানিহারী ও আমিরাবাড়ী ইউনিয়নে ৫০ জন ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের কাজ চলছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। গৃহ নির্মাণের ওই সব কাজ তদারক করছে উপজেলা প্রশাসন।
সোমবার ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আল মামুন মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান।
রামপুর ইউনিয়নের বীররামপুর গ্রামের হামিদা খাতুন, সুফিয়া বেগমসহ অন্যান্য ভূমিহীন ও গৃহহীনরা প্রধানমন্ত্রীর এই সেরা উপহার পেয়ে খুশি। কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দুহাত তুলে দোয়া করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আল মামুন মোর্শেদ গৃহ নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।