রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নুহাশ

দেশে পাঠাও অ্যাপের যাত্রা শুরু ও শহুরে জীবন নিয়ে এর গল্পটি আঁকা হয়েছে। নগরীর যানজটে অতিষ্ঠ হয়ে একদল তরুণ উপায় বের করতে গিয়ে তৈরি করে একটি অ্যাপ। যার নাম পাঠাও। দেশে পাঠাও অ্যাপের যাত্রা শুরু ও শহুরে জীবন এর গল্পে উঠে আসবে।

নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে দারুণ উচ্ছ্বসিত নুহাশ হুমায়ূন। বিষয়টি জানিয়ে তরুণ এই নির্মাতা বলেন—দীর্ঘ দিন ধরে এই চলচ্চিত্র নিয়ে কাজ করছি। কিন্তু এই প্রজেক্টি গোপন রাখা খুব কঠিন ছিল। চলচ্চিত্রটি সবাইকে দেখানোর জন্য আমি সত্যি আর অপেক্ষা করতে পারছি না। আমার প্রিয়জনদের মধ্যে যারা এই প্রজেক্ট নিয়ে অনুপ্রেরণা দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

এ চলচ্চিত্রের কলাকুশলীদের বিষয়ে কিছু জানাননি নুহাশ। তবে আগামী বছর থেকে এর শুটিং শুরু হবে। গুপী বাঘা প্রোডাকশনের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com