রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

আওয়ামী লীগের সক্রিয় সদস্য হতে পেরেছি বলে গর্ববোধ করছি

দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের সক্রিয় সদস্য হতে পেরেছি বলে গর্ববোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে; আমাকে যোগ্য মনে করে তার সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার জন্য। যে উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের যাত্রা আমি যেন সক্রিয়ভাবে সেটার সঙ্গে থাকতে পারি এবং মানুষের সেবা করতে পারি। একজন সংস্কৃতি কর্মী হিসেবে বিশ্বাস করি, জাতি গঠনের অন্যতম হাতিয়ার হচ্ছে সংস্কৃতি। যে জাতি সংস্কৃতিতে যতবেশি মেধাশীল, সেই জাতি তত বেশি উন্নত। যেহেতু আমরা দিনে দিনে উন্নত রাষ্ট্রের দিকে আগাচ্ছি, আমি চেষ্টা করবো আমার সেক্টরকে আরও সামনে এগিয়ে নেয়ার। সর্বোপরি ওবায়দুল কাদের স্যার, অসিম কুমার দাদা প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com