রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের ক্রেডিট বর্তমান আওয়ামী লীগ সরকার ছিনতাই করে নিতে চায় বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর। তিনি বলেছেন, তাদের সাথে থাকলে সবাই মুক্তিযোদ্ধা, না থাকলে স্বাধীনতাবিরোধী।
শুক্রবার (২৫ ডিসেম্বর) পাটকল, চিনিকলসহ দেশীয় শিল্প বন্ধের চক্রান্তের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এ বিক্ষোভের আয়োজন করে।
নুরু বলেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দল করেনি। মুক্তিযুদ্ধ কোনো দুই-চার-পাঁচজন ব্যক্তি করেনি। মুক্তিযুদ্ধ করেছে দেশের কৃষক, শ্রমিক-জনতা। আমরা সেই মুক্তিযোদ্ধাদের কাছেই শুনেছি এদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। সেই যুদ্ধে দল-মত নির্বিশেষে সকল মানুষ অংশ নিয়েছে।