রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সমর্থকদের ওপর হামলা চালায় এবং দোকানপাট ভাঙচুর

শনিবার (২৬শে ডিসেম্বর) পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি।
শনিবার রাত ১০টার দিকে গৌরীপুর মধ্য বাজারে হবির সমর্থকরা জড়ো হন। এসময় মনোনয়ন বঞ্চিত সাদেকুর রহমান সেলিমের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হবির সমর্থকদের ওপর হামলা চালায় এবং দোকানপাট ভাঙচুর করে।
তাদের থামাতে গেলে সেলিম সমর্থকদের দায়ের কোপে গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন আহত হন। পরে পুলিশ ওসিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ সময় দায়ের কোপে আহত হয়েছেন গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন। এ ঘটনায় এখনও কোন মামলা না হলেও ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com