রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

কর্মসূচির আগাম ঘোষণা দিয়েছিলেন কৃষকরা

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান- মান কি বাত- চলার সময় এই প্রতিবাদ জানান কৃষকরা। বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন তারা।  তবে, মান কি বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদী তার বক্তব্যে এক শিখ ধর্মগুরুর প্রতি শ্রদ্ধা জানালেও চলমান কৃষক আন্দোলনের বিষয়ে কোনো কথা বলেননি।

গত রবিরার এই থালা বাজানো কর্মসূচির আগাম ঘোষণা দিয়েছিলেন কৃষকরা। এ পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে দেশটির সরকারের পাঁচ দফা বৈঠক হলেও আসেনি কোনো সমাধান।

নতুন কৃষি আইন বাস্তবায়িত হলে ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদের আর লাভবান হবে কর্পোরেট কোম্পানিগুলো- এমন দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ করছেন ভারতের কয়েকটি রাজ্যের কৃষকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com