মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইপিজেডে সুতা তৈরির একটি কারখানায় আগুন

আজ ২৮ ডিসেম্বর, সোমবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে লাগা আগুন এখনও (সকাল সাড়ে ১১টা পর্যন্ত) নেভানো সম্ভব হয়নি।

আগুন নেভাতে বাগেরহাট, মোংলা, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নেভি ও ইপিজেডের ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. মাহাবুব আহমেদ ছিদ্দিক জানান, ভোরে ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগে। গোডাউনে থাকা তুলায় আগুন ধরে তা দাউদাউ করে জ্বলতে থাকে।

এরপর তাৎক্ষণিকভাবে ইপিজেড, মোংলা বন্দর ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভাতে শুরু করে। তবে এখনো আগুন না নিভলেও নিয়ন্ত্রণে রয়েছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব নয় বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ‘যে গোডাউনে আগুন লেগেছে সেটিতে সুতা তৈরির তুলা রয়েছে তাই আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।’

অগ্নিকাণ্ডে ওই কারখানার কোন লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com