রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
২৮ ডিসেম্বর, সোমবার ১২টার দিকে সরকারি কালেক্টরেট শিক্ষা নিকেতন এই মামলার ঘটনা ঘটে। পরে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এছাড়াও এলাকার তুলার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২টি কেন্দ্রে জেলা নির্বাচন অফিসারের গাড়িসহ পোলিং এজেন্টদের ৫টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। প্রায় কাছাকাছি সময়ে এই ঘটনাটি ঘটে।
এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর জানান, পরিদর্শনে গিয়ে হঠাৎ কালেক্টরেট স্কুলের সামনে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় গাড়ির পেছনের গ্লাসসহ গাড়িতে থাকা একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এদিকে প্রায় একই সময়ে তুলারডাঙ্গা স্কুল কেন্দ্রে হঠাৎ করেই কেন্দ্রে দুর্বৃত্তরা প্রবেশ করে হামলাসহ পোলিং এজেন্টদের বাইরে থাকা ৫টি মোটরসাইকেল গাড়ি ভাঙচুর চালায়।
এই খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২ কেন্দ্রে মোতায়েন হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এখন অবস্থা স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।