বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা উঠছে

কয়েক সপ্তাহ ধরে দেশটির অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম অনেক কমেছে। আর এতেই ভালো দামের প্রত্যাশায় সোমবার (২৮ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা উঠছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সব ধরনের পেঁয়াজের রফতানির অনুমতি দেওয়া হবে।

গত ১৪ সেপ্টেম্বরে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম তিন গুণ বেড়ে যাওয়ায় সরকার সব ধরনের পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় বন্যায় এবার গ্রীষ্মকালীন ফসল মার খাওয়ার পর সেখানে পেঁয়াজের দাম বাড়তে থাকে। ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রফতানিকারক দেশ। প্রতি বছর দেশটি প্রায় ২০ লাখ টন পেঁয়াজ রফতানি করে।

ভারত পেঁয়াজ রফতানির বন্ধের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের বাজারে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। একপর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ ১৩০ টাকাতেও বিক্রি হয়। ভারতের বিকল্প বাজার হিসেবে মিসর, তুরস্ক, চীন, পাকিস্তান, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আনার চেষ্টা করা হয়। পরে গত ২০ সেপ্টেম্বর পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ রকম নানা ধরনের পদক্ষেপে দেশের বাজারে কমে আসে পেঁয়াজের দাম।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সরকারি পণ্য বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কমছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৬০ টাকায়, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com