মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিজিবি’র সঙ্গে গোলাগুলি-মরদেহ উদ্ধার

বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদ মাহমুদ জানান, সোমবার রাতে টহলের সময় হালুয়াঘাটের সুর্য্যপুর সীমান্তে ডুমনিকুড়া এলাকায় ৭ থেকে ৮ জনের একটি দলকে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এসময় তারা বিজিবি সদস্যদের উপর হামলা করে। এতে বিজিবি’র এক সদস্য আহত হন। এসময় আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে মঙ্গলবার সকালে সেখান থেকে এক চোরাকারবারির মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের শরীর তল্লাশি করে ইয়াবার প্যাকেট, ভারতীয় মদের বোতল ও ভারতীয় জাতীয় পরিচয়পত্রের কার্ড পাওয়া যায় বলে জানান বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদ মাহমুদ।

তিনি বলেন, বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। ময়মনতদন্তের পর কিভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়া যাবে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে দুপুরে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com