বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নির্মাণ খাতে নতুন করে আরও ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করবে= রিহ্যাব

 

দুই দফায় ১১ হাজার নির্মাণ শ্রমিকের প্রশিক্ষণ সম্পন্ন করেছে রিহ্যাব, যাদের মধ্যে ৯০ শতাংশের বিভিন্ন ডেভেলপার কোম্পানিসহ বিদেশে চাকরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে রিহ্যাব।

রিহ্যাবের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। এ সময় সেইপ-রিহ্যাব প্রজেক্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য, রিহ্যাব পরিচালক ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী, প্রকৌশলী মো. আল আমিন এবং চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজ নিজ প্রতিনিধিরা সাক্ষর করনে। করোনা মহামারির কারণে নিজ নিজ অফিসে পৃথকভাবে এ চুক্তি সাক্ষর হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসন শিল্পে দক্ষ নির্মাণ শ্রমিক তৈরি করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেনেন্স, প্ল্যাম্বিং, মেশন এবং স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এই ৫টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে তিন মাস।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ থাকবে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এই নতুন ১০ হাজার শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছে রিহ্যাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com