রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

কিছু বিদেশি গণমাধ্যম ভাসানচর সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছে

কিছু বিদেশি গণমাধ্যম ভাসানচর সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছে, কিছু আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের স্থানান্তরে আপত্তি করছে। তবে অচিরেই এ অবস্থা বদলে যাবে বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

দুদফায় মোট তিন হাজার, ৭৫২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। শুরুতে আপত্তি থাকলেও যারা গিয়েছেন, তারাই আত্মীয়-স্বজনদের উৎসাহিত করছেন। ভাসানচরে বসবাসের অভিজ্ঞতা রোহিঙ্গাদের জন্য স্বস্তিদায়ক।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, পর্যায়ক্রমে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হবে। আগামী বছর কয়েকহাজার নেয়া সম্ভব হবে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর এখনও এবিষয়ে কিছুটা আপত্তি থাকলেও অচিরেই তা কেটে যাবে বলে দাবী পররাষ্ট্র সচিবের। তিনি বলেন, আন্তর্জাতিক কিছু সংস্থা এবিষয়ে এখনো কিছুটা সংশয় এবং ভুল তথ্য নিয়ে আছে ভাষান চর নিয়ে। আমরা তাদেরকে এ বিষয়ে জানানোর চেষ্টা করছি। আমরা তাদেরকে জানাচ্ছি যে এটি ভয়ংকর কোন চর না। এটি স্বাভাবিক একটা জায়গা। এখানে তাদের জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে।

তবে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া কোনমতেই স্থায়ী সমাধান নয় বলে আবারও মনে করিয়ে দেন পররাষ্ট্র সচিব। কিছু বিদেশি গণমাধ্যম ভাসানচর সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছে বলেও দাবী করেন পররাষ্ট্রসচিব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com