রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

ইশা ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

শুক্রবার (১ জানুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নতুন কমিটির নাম ঘোষণা করে তাদের শপথ পাঠ করান।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে ছাত্র সংগঠনটি কেন্দ্রীয় সম্মেলন করার কথা থাকলেও, অনুমতি না পাওয়ায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেটে তা অনুষ্ঠিত হয়।

সকাল নয়টায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে সারা দেশে থেকে আগত কয়েক’শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দুপুরে চরমোই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এক বছরের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন। এসময় রেজাউল করীম নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এর আগে আলোচনায় অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেন, সরকারের আশে পাশের কিছু লোক ইসলাম ও সরকারের সাথে দ্বন্দ্ব তৈরি করে সরকার পতনের ষড়যন্ত্র করছে। এসময় তিনি ইসলাম বিরোধী কোন সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com