রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

‘জাতীয় পার্টিকে ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না’

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সেখানে তিনি বলেন, সংবিধান অনুযায়ী এরশাদ ক্ষমতা হস্তান্তর করার পর তাকে প্রতারণা করে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু কারাগারে থাকার পরও পাঁচটি আসনে জিতেছিলেন তিনি। কিন্তু এত কিছুর পরেও এই দল টিকে আছে। আর এই দল ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না।

জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশে সুশাসনের অভাবে দুর্নীতির বিস্তার ঘটেছে। দলীয়করণের মাধ্যমে দুই দলের নেতারাই আঙুল ফুলে কলাগাছ হয়েছে। বিচার বিভাগ সম্পূর্ণ সরকারের অধীনে চলে গেছে। এতে, সব ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। যেটা মোটেও ঠিক নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com