রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য=মাশরাফি বিন মুর্তজা

ক্রিকেটের মাঠ থেকে সোজা গেছেন সংসদে গেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিতে স্থান পেয়েছেন নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য। বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হয়েছেন তিনি।

৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই উপ-কমিটিতে চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. খন্দকার বজলুল হক এবং সদস্য সচিব হয়েছেন দেলোয়ার হোসেন।

এছাড়াও সাবের হোসেন চৌধুরী, দীপঙ্কর তালুকদার, জাফর আলম, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও নাহিদ ইজাহার খান এই কমিটিতে আছেন। এছাড়াও উপ-কমিটিতে বিশেষজ্ঞ হিসেবেও ১৬ জনকে রাখা হয়েছে।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে মাশরাফির জনপ্রিয়তা কাজে লাগানোর উদ্দেশ্যে তাকে এই কমিটির সদস্য করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com