রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

আয়েশা খানমের মৃত্যু

শুক্রবার রাতে তিনি ঢাকার নিজ বাড়িতে অসুস্থ হলে তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

বারডেম হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা আছে। শনিবার সকাল সাড়ে আটটায় তার কর্মস্থল বাংলাদেশ মহিলা পরিষদ কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানাতে নেয়া হয়।

পরে শনিবারই নেত্রকোনায় তার স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে।

১৯৪৭ সালের ১৮ অক্টোবর নেত্রকোনার গাবড়াগাতি গ্রামে জন্ম আয়েশা খানমের। হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ১৯৬২ সালের ছাত্র আন্দোলন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি।

১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা খানম বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com