মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

মশা মারতে মারতে নতুন বছরের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান

নতুন বছরের শুভেচ্ছা জানালেন শাহরুখ। শুভকাজে দেরি করলেন বলে প্রথমেই ক্ষমা চেয়ে নিলেন। কিন্তু বার বার একটি মশা তাঁর কথার মাঝে বাদ সাধছিল। তার উপর তাঁর টিম তাঁর সঙ্গে নেই। তাই একটু কসরত করতে হল বটে। তবে শেষে মশার গান ও কিছু ‘সস্তা’-র পার্টি এফেক্ট দিয়ে ভিডিয়োটিকে মশলাদার করতে পারলেন তিনি। ‘‘আহ শান্তি’’ শেষে স্বগতোক্তি কিং খানের।
কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা কি তিনি জানেন না? ও সব এফেক্ট ছাড়াই ক্যামেরার সামনে এলেই তাঁর অনুরাগীরা খুশি। তাঁর কথা বলার দক্ষতার প্রকাশ পেল ছোট্ট এই ভিডিয়োতেও।
শুভেচ্ছাবার্তা জানানোর সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কথাও বললেন অভিনেতা। ‘‘জঘন্যতম একটা বছর ছিল ২০২০। এ রকম একটা সময়ে পজিটিভিটি এবং আশার আলো খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু আমার কাছে একটা টোটকা আছে। কী ভাবে কঠিন সময়গুলোর সঙ্গে লড়াই করবেন, তার পন্থা। আমি এটা সবাইকে বলি, জীবন যখন তলানিতে এসে ঠেকে, সেখান থেকে উপরে ওঠা ছাড়া আর কোনও রাস্তা থাকে না। তাই এ বার ‌ভালই হবে।’’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com