রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

কারিগরি শিক্ষা দক্ষ জনগোষ্ঠী সৃষ্টিতে ভূমিকা পালন করতে পারে

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কারিগরি শিক্ষা দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করে জাতীয় অর্থনৈতিক মুক্তিতে বিশেষ ভূমিকা পালন করতে পারে। শিক্ষা উপমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, জাতির স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রয়োজন অর্থনৈতিক মুক্তি এবং পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির উপযোগী দক্ষ মানব সম্পদ। মহিবুল বলেন, কারিগরি শিক্ষা কোনো নির্দিষ্ট বৃত্তের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনব্যাপী অব্যাহত শিক্ষার মাধ্যমে নতুন নতুন দক্ষতা সৃষ্টির জন্য যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক দলের গন্ডির মধ্যে আবদ্ধ নন, তাকে জাতীয়ভাবে ধারণ করতে হবে। স্বাধীনতার সুফল পেতে হলে জাতির পিতার দর্শনকে বিবেচনায় নিয়ে দেশ পরিচালনা করতে হবে। ‘মুজিববর্ষে সরকার বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে’ বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর কাক্সিক্ষত বাংলাদেশ বিনির্মাণে দেশে উৎপাদনমুখী দক্ষ জনগোষ্ঠী সৃষ্টিতে শিক্ষা মন্ত্রণালয় নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ড. মো জাহেদুল হাসান ও চেয়ারম্যান ডক্টর মোরাদ হোসেন মোল্লা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com