রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলে যুবলীগ তাদের দাঁতভাঙা জবাব দেবে

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় জেলা যুবলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী এসব কথা বলেন।

এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপপরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী, উপমহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিনসহ ১০ নেতাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা লক্ষ্মীপুর জেলার সন্তান।

শেখ হাসিনার বাইরে কারো ক্ষমতা নেই উল্লেখ করে নিক্সন চৌধুরী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রী যাঁকে সম্মান দেবেন তিনিই সম্মানিত হবেন। প্রধানমন্ত্রী যাঁকে নেতা বানাবেন, তিনিই নেতা হবেন। আমরা যতই ক্ষমতা দেখাই, যতই সাহস দেখাই সব শেখ হাসিনার সাহস। প্রধানমন্ত্রীর বাইরে কারো সাহস নেই, তাঁর পরে কোনো নেতা নেই। শেখ হাসিনা থাকলেই আপনারা থাকবেন। আর শেখ হাসিনা না থাকলে বিএনপি-জামায়াতের অত্যাচার আবার শুরু হবে।’

জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com