মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাকিস্তানে আইএসের হামলায় ১১ খনি শ্রমিক নিহত

শনিবার জঙ্গিরা ওই শ্রমিকদের অপহরণ করার পর খনির কাছেই হত্যা করে বলে জানিয়েছে বিবিসি। নিহত শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। ইসলামের শিয়া ধারার অনুসারী হওয়ায় এই গোষ্ঠীটি বারবার উগ্রপন্থিদের হামলার শিকার হয়েছে।

এই ঘটনাকে ‘অমানবিক সন্ত্রাসী কর্মকান্ড’ বলে বর্ণনা করে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বিবিসি জানায়, শনিবার রাতে আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী ছোট শহর মাচের কাছে হামলার এ ঘটনা ঘটে। বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম ও দরিদ্রতম অঞ্চল। সশস্ত্র জঙ্গিরা ওই শ্রমিকদের তাদের আবাসস্থল থেকে অপহরণ করে নিকটবর্তী পার্বত্য এলাকায় নিয়ে যায়।

বেলুচিস্তানের আধাসামরিক বাহিনী লেভিস ফোর্সের কর্মকর্তা আলী জাতোইয়ের বরাত দিয়ে ডন সংবাদপত্র জানিয়েছে, ঘটনাস্থলেই ছয় শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া যায়, গুরুতর আহত বাকি পাঁচ জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com