সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের, বাংলাদেশ ১০১তম

মহামারি নভেল করোনাভাইরাসের কারণে অনেকটাই থমকে আছে বিশ্ব। ভ্রমণের উদ্দেশে পাসপোর্ট হাতে বিমানবন্দরে বসে ফ্লাইটের জন্য অপেক্ষা করা এই মুহূর্তে শুধুই স্মৃতি। এদিকে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুনরায় লকডাউন দিতে শুরু করেছে বিশ্বের বহু দেশ।

কিছু দেশ আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে কড়াকড়ি শিথিল করেছে। তবে এসব ফ্লাইটে চড়তে করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক হতে পারে বলে জানা গেছে।

কোভিড-১৯ মহামারির কারণে পুরো বিশ্ব থেমে থাকলেও প্রতিবারের মতো এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্টের একটি তালিকা প্রকাশ করেছে ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’।

বিশ্বের সব দেশের ভ্রমণের কাগজপত্রের সহজলভ্যতা ও ভিসা প্রক্রিয়ার ঝামেলামুক্ত ভ্রমণ সুবিধা বিবেচনায় নিয়ে এ তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ হেনলি পাসপোর্ট ইনডেক্স। নতুন এই তালিকা প্রকাশের আগে বিশ্বব্যাপী ভ্রমণের ওপর চলমান অস্থায়ী বিধিনিষেধগুলোকে বিবেচনায় নেয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ২০২১ সালেও শীর্ষ অবস্থান ধরে রেখেছে জাপান। এশিয়ার এই দেশটির পাসপোর্ট হাতে থাকলে ১৯১টি দেশে বিনা ভিসা অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে। টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সুনাম ধরে রেখেছে জাপান।

আর সেই তালিকায় সবার নিচে অবস্থান করছে আরেক এশিয়ার দেশ আফগানিস্তান। র‌্যাঙ্কিংয়ে যুদ্ধবিদ্ধস্ত দেশটির অবস্থান ১১০তম। আফগানিস্তানের পাসপোর্ট দিয়ে মোট ২৬টি দেশে বিনা ভিসা অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে।

তবে কোনো সুখবর নেই বাংলাদেশের জন্য। এবারের তালিকায় বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় আরো তিন ধাপ পিছিয়ে হয়েছে ১০১তম। বাংলাদেশের পাশাপাশি ১০১তম অবস্থানে রয়েছে ইরানও। বাংলাদেশের পাসপোর্ট হাতে থাকলে বিনা ভিসায়/ অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে ৪১টি দেশে।

গতবারের মতো এবারও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। এবারের তালিকায় জার্মানির সঙ্গে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

অপ্রতিরোধ্য সংযুক্ত আরব আমিরাত

২০২১ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ১৬তম। দেশটির পাসপোর্ট হাতে থাকলে বিনা ভিসায়/ অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে ১৭৩টি দেশে। ২০০৬ সালে দেশটির অবস্থান ছিল ৬২তম। তখন আরব আমিরাতের পাসপোর্ট দিয়ে বিনা ভিসায়/ অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যেত মাত্র ৩৫টি দেশে। শক্তিশালী পাসপোর্ট হওয়ার ক্ষেত্রে এটি আরব আমিরাতের অবিশ্বাস্য উত্থান।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে আছে যেসব দেশের পাসপোর্ট

১. জাপান (১৯১)

২. সিঙ্গাপুর (১৯০)

৩. দ. কোরিয়া ও জার্মানি (১৮৯)

৪. ফিনল্যান্ড, স্পেন, লুক্সেমবার্গ ও ইতালি (১৮৮)

৫. ডেনমার্ক ও অস্ট্রিয়া (১৮৭)

র‌্যাঙ্কিংয়ে তলানিতে আছে যেসব দেশের পাসপোর্ট

১০৬. সোমালিয়া ও ইয়েমেন (৩৩)

১০৭. পাকিস্তান (৩২)

১০৮. সিরিয়া (২৯)

১০৯. ইরাক (২৮)

১১০. আফগানিস্তান (২৬)

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com