বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আনারসের পাতা দিয়ে ড্রোন!

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এবার মালয়েশিয়ার একদল গবেষক আনারসের পাতা থেকে ড্রোন তৈরির কৌশল উদ্ভাবন করেছেন। একটি ড্রোনও বানিয়েছেন তারা।

দেশটিতে আনারসের ব্যাপক চাষ থেকে ড্রোন বানানোর চিন্তা মাথায় আসে গবেষকদের।

গবেষকরা জানান, আনারসের পাতা ব্যবহার হয় না বললেই চলে। সেসব পাতা থেকে তন্তু সংগ্রহ করে যদি কোনো কাজে লাগানো যায়, সেটি হবে উল্লেখযোগ্য অর্জন।

মালয়েশিয়ার ওই গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন পুত্রা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তারিক হামিদ সুলতান।

তিনি জানান, রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে হুলু লাঙ্গাত এলাকায় আনারসের ব্যাপক চাষ হয়। সেখানে আনারসের অনেক পাতা ফেলে দেওয়া হয়। এই পাতাগুলোর টেকসই ব্যবহারের কৌশল উদ্ভাবনের চেষ্টা করছেন তিনি ও তার দল।

অধ্যাপক মোহাম্মদ তারিক বলেন, আমরা আনারসের পাতাগুলোকে তন্তুতে পরিণত করছি। এসব তন্তু উড়োযান তৈরিতে, বিশেষ করে ড্রোন তৈরিতে কাজে লাগতে পারে।

এ গবেষক জানান, কৃত্রিম তন্তুর তুলনায় এই তন্তু হালকা। এর দৃঢ়তাও আনুপাতিক হারে বেশি। কোনো কারণে ড্রোন ক্ষতিগ্রস্ত হলে এটিকে মাটিচাপাও দেওয়া যাবে। এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না।

আনারসের পাতা দিয়ে ইতোমধ্যে একটি ড্রোন বানিয়েছেন তারা। ড্রোনটি ভূপৃষ্ঠ থেকে ১ কিলোমিটার ওপরে ২০ মিনিট উড়তে পেরেছে।

ভার বহনের জন্য এ ধরনের আরও বড় আকারের ড্রোন তৈরির চেষ্টা করছেন মালয়েশিয়ার এসব গবেষকেরা।

এখন এই ড্রোনে ক্যামেরাসহ অন্যান্য প্রযুক্তিও সংযোজনের চেষ্টা চলছে। কৃষিকাজ ও এলাকা নজরদারিতে এ ধরনের ড্রোন কাজে আসবে বলে অধ্যাপক মোহাম্মদ তারিক জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com