রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

নতুন বছরে বিএনপি ইতিবাচক রাজনীতিতে ফিরে আসুক: কাদের

নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে বিআরটিএ’র সাথে মতবিনিময় সভায় বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি।

বিএনপি’র নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করার ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশে গণ-অভ্যুত্থানের বস্তুগত দিক এখন নেই। সরকারের ১২ বছরে বিএনপি কোন আন্দোলন করতে পারেনি, তাই জনগণ এখন তাদের আন্দোলনের কথা শুনলে হাসে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com