রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
বাংলাদেশের বাক-স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আর মিথ্যাচার দেখতে চান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। টুইটার স্থায়ীভাবে ট্রাম্পকে নিষিদ্ধ করার পর শনিবার ফেসবুক পেজে এমন মন্তব্য করেন তিনি।
ঢাকায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দূতাবাসগুলোকে সতর্ক করে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের বাক-স্বাধীনতা নিয়ে তাদের মিথ্যা বিবৃতি দেখতে চান না তিনি।
এছাড়া তিনি বলেন, বাংলাদেশ বাক-স্বাধীনতায় বিশ্বাস করে। কিন্তু বাক-স্বাধীনতার নামে গুজব ছড়িয়ে অন্যের ক্ষতি সাধনের অধিকার কারও নেই। এসময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানিগুলোর সিদ্ধান্তের সমালোচনা করেন জয়। বাংলাদেশে এমনটি হওয়া উচিত নয় বলেও জানান তিনি।