সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে প্রতিষেধক নেওয়া নিয়ে রাষ্ট্রনেতাদের নানা মতামত উঠে আসছে। তার মধ্যেই রাজপ্রাসাদে বসে নোভেল করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে নজির গড়লেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তাঁর স্বামী প্রিন্স ফিলিপ। রানি এবং তাঁর স্বামী, দু’জনেই নবতিপর। প্রিন্স ফিলিপ আবার এ বছর ১০০ বছর পূর্ণ করবেন। প্রতিষেধক নিয়ে ব্রিটেনবাসীর সংশয় দূর করতেই তাঁরা এমন সাহসী পদক্ষেপ করেছেন বলে জানা গিয়েছে।
ব্রিটেনে কোভিড আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি প্রতিষেধকের প্রয়োগ শুরু হয়েছে সেখানে। চলতি সপ্তাহে আমেরিকার মডার্নার তৈরি প্রতিষেধকও ছাড়পত্র পেয়ে গিয়েছে সেখানে। কিন্তু দেশের একটা বড় অংশের মানুষের মধ্যেই প্রতিষেধকের কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সংশয় রয়েছে। তাই স্বামী-সহ নিজে প্রতিষেধক নিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন রানি।