সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাস্ক খুলতেই শেখ রেহানা বললেন, আমরা আমাদের দাদী পেয়ে গেছি’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক সিনেমা ‘বঙ্গবন্ধু’ এখন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। একেতো ছবিটি পরিচালনা করছেন ভারতের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল, তারউপর করোনার কারণে ছবিটির শুটিং হতে যাচ্ছে মুম্বাইতে! ফলে ছবিটির পূর্ব প্রস্তুতি নিয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ।

প্রথমবারের মতো এতো বিশাল ক্যানভাসে কাজ করার সুযোগ পাচ্ছেন দেশের অভিনয় শিল্পী থেকে কলাকুশলীরা, তাও আবার জাতির জনকের ঐতিহাসিক ছবিতে। তাইতো সিনেমাটি নিয়ে ভীষণ উত্তেজীত সবাই। আর সেই উত্তেজনা যেন ক্ষণে ক্ষণে বাড়িয়ে দিচ্ছে সরকারি মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাস ভবনে নিমন্ত্রণের ঘটনা!গত এক সপ্তাহের মধ্যে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাওয়া অভিনয় শিল্পীরা চমকের পর চমক পেয়ে আসছেন! গেল শনিবারেই তারা ডাক পেয়েছিলেন প্রধানমন্ত্রীর বাস ভবনে। যেকোনো শিল্পীর জন্য যা অত্যন্ত সম্মানজনক। শুধু আমন্ত্রণ নয়, প্রধানমন্ত্রীর সান্নিধ্যে দীর্ঘক্ষণ কাটানোর সুযোগও পেয়েছেন তারা।

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে অভিনয় করতে যাওয়া শিল্পীদের শুভ কামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনাও দেন তিনি। দেখা করতে যাওয়া শিল্পীদের সেই দলে ছিলেন বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান। তার চরিত্রের নাম শেখ সায়েরা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মা।

বঙ্গবন্ধু চলচ্চিত্রতে অভিনয় করতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে সাক্ষাতের সময়টুকুকে ‘অপূর্ব মুহূর্ত’ বলে উল্লেখ করলেন দিলারা জামান। জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এতো আন্তরিক ছিলেন, এটা ভোলার নয়।

সেইসঙ্গে এই অভিনেত্রী তার সঙ্গে ঘটা একটি মজার স্মৃতিও শেয়ার করলেন চ্যানেল আই অনলাইনের সাথে। দিলারা জামান বলেন, আমাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। শুরুতেই যখন বলা হলো যে, সবাই এক মিনিট নিঃশ্বাস বন্ধ করে মাস্কটা একটু খুলেন- মাস্ক খুলতেই শেখ রেহানা বলে উঠলেন ‘আমরা আমাদের দাদী পেয়ে গেছি’! এতো আন্তরিক ছিলেন দুই বোন।

দিলারা জামান বলেন, সেদিন পুরো সময় আমি থাকতে পারিনি। চলে আসার পর দুই বোন (শেখ হাসিনা ও শেখ রেহানা) নাকি গওহর রিজভীকে বলেছেন, তাদের দাদীদের নিয়ে অভিজ্ঞতাগুলো আমার সাথে ভার্চুয়ালি শেয়ার করতে চান। আমি সত্যিই খুব গর্বিত।

মুম্বাই ফিল্ম সিটিতে সেট তৈরী করা হয়েছে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটির জন্য। শোনা যাচ্ছে ২৫ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং। মুম্বাইতে দিলারা জামান কবে যাচ্ছেন?

এমন প্রশ্নে তিনি বলেন, ২৯ জানুয়ারি আমার মুম্বাইয়ে যাওয়ার কথা ছিলো, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আমাকে জানানো হলো ২৯ তারিখে নয়, ২৭ তারিখে মুম্বাই যেতে হবে। সেভাবে প্রস্তুতি নিতে। প্রথম দফায় আমার অংশের কাজ একদিন হবে মুম্বাইতে, তারপর ৩০ জানুয়ারি আমি দেশে ফিরবো। ফেব্রুয়ারিতে আবার আমাকে দুই দফায় মুম্বাই যেতে হবে শুটিংয়ের জন্য। এভাবেই সিডিউল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com