সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সামরিক শক্তির তালিকায় চলতি বছর বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

সামরিক শক্তির তালিকায় চলতি বছর বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর ৪৬তম স্থানে থাকা বাংলাদেশ ২০২১ সালের তালিকায় রয়েছে ৪৫তম স্থানে।

গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২১ : মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ তালিকায় ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে এই সামরিক শক্তিমত্তার সূচকে স্কোর দেওয়া হয়েছে। এ বছর বাংলাদেশের শক্তিসূচক ০ দশমিক ৭৪৯৭।

প্রকাশিত তালিকায় প্রতিবারের মতো এ বছরও শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। তৃতীয় অবস্থানে চীন ও চতুর্থ স্থানে রয়েছে ভারত। এছাড়া জাপান পঞ্চম, দক্ষিণ কোরিয়া ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, যুক্তরাজ্য অষ্টম, ব্রাজিল নবম ও পাকিস্তান রয়েছে দশম অবস্থানে।

এছাড়া ১১তম স্থানে রয়েছে তুরস্ক। মিসর ১৩তম, ইরান ১৪তম ও সৌদি আরব রয়েছে ১৭তম অবস্থানে।

এই তালিকায় বাংলাদেশের দক্ষিণ-পূর্বের প্রতিবেশী মিয়ানমারের তিন ধাপ অবনমন ঘটেছে। গত বছর ৩৫তম স্থানে থাকা দেশটির বর্তমান অবস্থান ৩৮তম। ১৩৮টি দেশের এই তালিকায় সবার শেষে (১৩৮তম) রয়েছে ভুটান।

এই তালিকা করার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেয় বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com