বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
জানা যায়, গত ১৩ জানুয়ারি দুপুরে ইস্তাম্বুল থেকে তার্কিশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি ঢাকা এসে পৌঁছায়, সেখানে তিন যাত্রীর সাথে কোভিড পরীক্ষার কোন সনদ ছিল না। যাত্রীরা বাংলাদেশি, একই পরিবারের সদস্য এবং যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করে ইস্তাম্বুল হয়ে ঢাকায় পৌঁছান। ঐ তিন যাত্রী যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করার আগে একজন ডাক্তারের কাছ থেকে চেকআপ করিয়ে এই মর্মে সনদ নেন যে, কোভিডের কোনো লক্ষণ তাদের নেই। কিন্তু কোভিড সনাক্তকরণের জন্য নির্ধারিত পিসিআর টেস্ট তারা কেউ করাননি।
পিসিআর টেস্ট রিপোর্ট ছাড়া কোনো যাত্রীকে ফ্লাইটে উঠালে ওই ফ্লাইট ঢাকায় পৌঁছার পর জরিমানা গুণতে হবে। এটা জেনেই তারা ঐদিন ইস্তাম্বুলে ঢাকা যেতে ইচ্ছুক দশজন যাত্রীর সাথে কোভিড পরীক্ষার সনদ না থাকায় তাদের অফলোড করে দিয়েছিল বলে জানায়। এরপরেও চেকইনের দায়িত্বে থাকা ব্যক্তিবিশেষের ভুলে যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করা তিন যাত্রী ঢাকায় চলে আসেন।